জুন ১০, সিএমজি বাংলা ডেস্ক : চীনের প্রধান ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ২০২৬ সালের মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে গণনা করা মূল (কোর) সিপিআই মে মাসে বছরওয়ারি ভিত্তিতে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা ও মূল্য পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
তবে মাসওয়ারি হিসেবে মে মাসে সিপিআই ০.১ শতাংশ কমেছে, যা আগের মাসের তুলনায় ভোক্তা পর্যায়ে দামের সামান্য হ্রাস নির্দেশ করে।
এদিকে একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা গেছে, কারখানা পর্যায়ে পণ্যের উৎপাদন খরচ পরিমাপক মূল্যসূচক (পিপিআই) মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: সিএমজি