Thursday, June 11, 2026
Live

মে মাসে চীনের ফিউচার্স বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মে মাসে চীনের ফিউচার্স বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি

মে মাসে চীনের ভবিষ্যৎ বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। মূলত শিল্প ধাতুগুলোর ব্যাপক লেনদেন এবং দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধারের ফলেই এই ইতিবাচক ধারা বজায় রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

মঙ্গলবার চায়না ফিউচার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে দেশটির ফিউচার্স বাজারে মোট ৭০ কোটি ৯০ লাখ লটের লেনদেন সম্পন্ন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৪ শতাংশ বেশি। টাকার অঙ্কে এই লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৭০ দশমিক ৬১ ট্রিলিয়ন ইউয়ানে। গত বছরের মে মাসের তুলনায় এই আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে ২৯ দশমিক শূন্য ১ শতাংশ।

বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসে অ-লৌহ আকরিক বা ধাতু খাতটি ছিল বাজারের সবচেয়ে সক্রিয় অংশ। এই খাতে সবচেয়ে চমকপ্রদ প্রবৃদ্ধি দেখিয়েছে ‘টিন’। মে মাসে টিনের ফিউচার্স লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় অবিশ্বাস্যভাবে ১৮৮ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া তামা ও অ্যালুমিনিয়ামের ফিউচার্স লেনদেন বেড়েছে যথাক্রমে ২০ দশমিক ৫৯ শতাংশ এবং ২৮ দশমিক ৮১ শতাংশ।

শিল্প ধাতুর বাজারে সুবাতাস বইলেও মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত বছরের মে মাসের তুলনায় এ বছর রুপার ফিউচার্স লেনদেন ১২ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেলেও, বড় ধরনের দরপতন বা মন্দা দেখা গেছে সোনার বাজারে। মে মাসে সোনার ফিউচার্স লেনদেনের পরিমাণ আগের বছরের চেয়ে ৫৪ দশমিক ৬৩ শতাংশ কমে গেছে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.