দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে যোগাযোগ প্রযুক্তির একটি নতুন পরীক্ষামূলক স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে চীন।
বৃহস্পতিবার লং মার্চ ৫ রকেটে করে এ উৎক্ষেপণ করা হয় এবং স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি মূলত বহু-ব্যান্ড ও উচ্চগতির যোগাযোগ প্রযুক্তির যাচাইয়ের কাজে ব্যবহার করা হবে। চীনের লং মার্চ সিরিজের ৬৫০তম উৎক্ষেপণ এটি।
সিএমজি