চীন ও নিউজিল্যান্ডের মধ্যে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের লক্ষ্যে বেইজিংয়ের শৌ্কাং পার্কে শুক্রবার শুরু হয়েছে চার দিনব্যাপী ১০ম চীন-নিউজিল্যান্ড চলচ্চিত্র কার্নিভাল।চলচ্চিত্রকে পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করাই এবারের কার্নিভালের মূল লক্ষ্য।চার দিনব্যাপী এই আয়োজনে রয়েছে রেড কার্পেট অনুষ্ঠান, নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার, সাংস্কৃতিক বাজার এবং চলচ্চিত্রভিত্তিক নানা সাংস্কৃতিক কার্যক্রম।
নিউজিল্যান্ড চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট ছি হুইফাং বলেন, এই কার্নিভালের মাধ্যমে চীন ও নিউজিল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন, বিজ্ঞান ও প্রযুক্তি, সৃজনশীল সাংস্কৃতিক শিল্প এবং সাংস্কৃতিক পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।তিনি বলেন, একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে চীনের গল্প আরও কার্যকরভাবে তুলে ধরার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।তিনি আরও জানান, সম্প্রতি আলোচিত চীনা চলচ্চিত্র "ডিয়ার ইউ" শিগগিরই নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের চীনা চলচ্চিত্রের সঙ্গে আরও পরিচিত করতে নিয়মিতভাবে বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।আয়োজকদের আশা, এ ধরনের চলচ্চিত্রভিত্তিক সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাহার/আজাদতথ্য ও ছবি- সিনহুয়া