Saturday, July 18, 2026
Live

চীন-উত্তর কোরিয়া চুক্তির ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে সংবর্ধনা, অংশ নিলেন ওয়াং হুনিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-উত্তর কোরিয়া চুক্তির ৬৫তম বার্ষিকীতে পিয়ংইয়ংয়ে সংবর্ধনা, অংশ নিলেন ওয়াং হুনিং

চীন-উত্তর কোরিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। এসময় উত্তর কোরিয়ার (ডিপিআরকে) মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থায়ে সং সেখানে উপস্থিত ছিলেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণ-রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বর্তমানে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিক শুভেচ্ছা সফর করছেন।

অনুষ্ঠানে ওয়াং বলেন, ৬৫ বছর আগে চীন ও উত্তর কোরিয়ার প্রবীণ প্রজন্মের নেতারা ‘চীন-উত্তর কোরিয়া বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি’ স্বাক্ষর করেন, যা দুই দেশের জনগণের মধ্যে রক্তের বন্ধনে গড়ে ওঠা বন্ধুত্বকে সুসংহত করতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি ভিত্তি স্থাপন করে।

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টির মহাসচিব কিম জং উনের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, চুক্তির ৬৫তম বার্ষিকীকে উপলক্ষে দুই দেশ তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করবে, জনগণের কল্যাণে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করবে এবং সময়ের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করবে।

অন্যদিকে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর প্রেসিডিয়ামের সদস্য, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিষয়াবলী কমিশনের সহ-সভাপতি এবং মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থায়ে সং বলেন, ৬৫ বছর আগে স্বাক্ষরিত এই চুক্তি উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে এগিয়ে নেওয়া, উভয় দেশে সমাজতান্ত্রিক আদর্শের বিকাশ এবং উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.