Saturday, July 18, 2026
Live

প্রথমার্ধে চীনে পার্সেল সরবরাহ ১০৮ বিলিয়ন ছাড়াল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রথমার্ধে চীনে পার্সেল সরবরাহ ১০৮ বিলিয়ন ছাড়াল

চলতি বছরের প্রথমার্ধে চীনের ডাক ও কুরিয়ার খাত ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ সময় দেশটিতে মোট ১০৮ দশমিক ৮৯ বিলিয়ন ডাক ও পার্সেল সরবরাহ করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি।

চীনের স্টেট পোস্ট ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী, সরবরাহকৃত পার্সেলের মধ্যে ১০০ দশমিক ৩৮ বিলিয়নই ছিল এক্সপ্রেস ডেলিভারি, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বর্ধিত চাহিদা মোকাবিলায় এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলো উৎপাদনশিল্পের সঙ্গে সমন্বয় আরও জোরদার করছে। এরই অংশ হিসেবে সিছুয়ান প্রদেশের চিয়াচিয়াং কাউন্টির একটি ঐতিহ্যবাহী কাগজ উৎপাদন কারখানার ভেতরে স্থাপন করা হয়েছে স্মার্ট এক্সপ্রেস ওয়্যারহাউস। এতে উৎপাদন থেকে পণ্য পাঠানো পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী হয়েছে।

এই সমন্বিত ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দৈনিক গড় পার্সেল পাঠানোর সংখ্যা ৪ হাজার থেকে বেড়ে ৮ হাজারে পৌঁছেছে।

খাত-সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির আধুনিকায়ন, স্মার্ট লজিস্টিকস এবং উৎপাদনশিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এক্সপ্রেস ডেলিভারি খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে এটি চীনের প্রকৃত অর্থনীতির গতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.