জুলাই ৩: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মূল্য পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের মূল্য, ১৮ জুন রাত ১২টা থেকে ৩ জুলাই রাত ১২টা পর্যন্ত ওঠানামা করেছে এবং কমেছে।
এ প্রেক্ষাপটে, আজ (শুক্রবার) রাত ১২টা থেকে চীনে, পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে প্রতিটনে ৯৫০ ও ৯১৫ ইউয়ান কমানো হবে। আর, সারা দেশে গড়ে ৯২-অকটেন ও ৯৫-অকটেন পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ০.৭৫, ০.৭৯ ও ০.৭৮ ইউয়ান কমানো হবে বলে অনুমান করা হচ্ছে।
সিএমজি বাংলা