Saturday, July 18, 2026
Live

টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ চীনের উপ-প্রধানমন্ত্রীর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ চীনের উপ-প্রধানমন্ত্রীর

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং টাইফুন ‘বাভি’ মোকাবিলায় আগাম ও কার্যকর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার ওপর জোর দেন। শুক্রবার রাষ্ট্রীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তরের আয়োজিত টাইফুন ‘বাভি’-সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

তিনি বলেন, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সব পর্যায়ের কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বস্থলে থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

ঝুঁকিপূর্ণ বাঁধ, জলাধার, নদীতীর এবং অতীতে দুর্যোগপ্রবণ এলাকাগুলোয নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। যেসব জলাধারে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেগুলোর পানি আগেভাগেই কমিয়ে নিরাপদ রাখতে হবে বলেও পরামর্শ দেন।

চাং কুওছিং স্থানীয়ভাবে অতিবৃষ্টি, ছোট ও মাঝারি নদীর আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল এবং ভূমিধসের সম্ভাবনা সম্পর্কে আগাম সতর্কবার্তা জারি ও জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চল এবং রাতের সময় জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, প্রবীণ, শিশু, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি, অসুস্থ মানুষ এবং পাহাড়ি খাত বা বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজন হলে আগেভাগেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। বৃহস্পতি ও শুক্রবার চাং কুওছিং বন্যাকবলিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইকাং ও হেংচৌ এলাকা পরিদর্শন করেন।

প্রতিবেদক- আফরিন মিম

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.