Saturday, June 13, 2026
Live

বিশ্বজুড়ে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে: বাণিজ্য মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্বজুড়ে বাড়ছে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা: বাণিজ্য মন্ত্রণালয়

জটিল ও প্রতিকূল আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও বিশ্বজুড়ে চীনা পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং । বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চলতি বছরের শুরু থেকেই চীন তার বৈদেশিক বাণিজ্যের ওপর আসা নানামুখী আন্তর্জাতিক চাপ সফলভাবে মোকাবিলা করেছে জানিয়ে তিনি বলেন দেশটি বাণিজ্যের ধারাবাহিক অগ্রগতির ধারা বজায় রেখেছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের বৈদেশিক পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

ইয়াতোং বলেন, ‘চীনা পণ্যের সরবরাহ যেমন স্থিতিশীল ও মান নির্ভরযোগ্য, তেমনি এর প্রযুক্তিও বেশ উন্নত। ফলে বিশ্ববাজারে এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পণ্যের রপ্তানি ১৮.৪ শতাংশ বেড়েছে, যা এই সময়ে চীনের মোট রপ্তানি আয়ের ৬৩ শতাংশেরও বেশি। এছাড়া ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে এবং ‘নতুন ত্রয়ী’ হিসেবে পরিচিত—ইলেকট্রিক ভেহিকল (ইভি), লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ফটোভোল্টাইক (সৌরবিদ্যুৎ) পণ্য বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।’

বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে তিনি আরও বলেন, ‘চীন বিশ্ববাজারের সাথে আরও গভীরভাবে যুক্ত হচ্ছে, যার ফলে আমাদের বাণিজ্য কাঠামো এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল। প্রথম পাঁচ মাসে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশীদার দেশগুলোর সাথে চীনের আমদানি-রপ্তানি ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশেরও বেশি। পাশাপাশি আসিয়ান, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে বাণিজ্য ক্ষেত্রেও দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রয়েছে। সব মিলিয়ে পারস্পরিক জয়ের ভিত্তিতে গড়ে ওঠা চীনের 'বন্ধুমহল' ক্রমাগত বড় হচ্ছে।’

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.