চীনের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় গভীর অসন্তোষ ও তীব্র বিরোধিতা করেছে বেইজিং। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনা গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় এবং স্বাভাবিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিময়ের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে চীন। সূত্র: সিএমজি বাংলা