Saturday, July 18, 2026
Live

বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে চীনের ভূমিকা শক্তিশালী হবে

সাকিব সিকান্দার

উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ও বাজারের অংশগ্রহণকারীদের দৃঢ় সক্ষমতার কারণে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেও চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরা। মঙ্গলবার এক আয়োজনে তারা বলেন, এর ফলে বৈশ্বিক চাহিদার অন্যতম উৎস এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষাকারী হিসেবে চীনের ভূমিকা আরও শক্তিশালী হবে।

চীনের শুল্ক প্রশাসনের (জিএসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে দেশটির পণ্যবাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ দশমিক ৪৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময় রপ্তানির তুলনায় আমদানির প্রবৃদ্ধি বেশি ছিল। রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ এবং আমদানি ২২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জিএসির উপমন্ত্রী ওয়াং চুন বলেন, বছরের দ্বিতীয়ার্ধে চীনের বৈদেশিক বাণিজ্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তবে উদ্ভাবনী পণ্য এবং উচ্চমানের উন্মুক্তকরণ নীতি দেশটির বৈদেশিক বাণিজ্যের শক্তিশালী ভিত্তিকে সমর্থন জোগাতে থাকবে।

ওয়াং চুন আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্মার্ট চশমা, অনুবাদ যন্ত্র এবং রোবোটিক এক্সোস্কেলেটনের মতো বুদ্ধিমান পণ্যে চীন দ্রুত উদ্ভাবন করছে এবং এ ধরনের পণ্যের পরিসর ক্রমাগত বাড়ছে।

বেইজিং-ভিত্তিক স্টেট ইনফরমেশন সেন্টারের অর্থনৈতিক পূর্বাভাস বিভাগের গবেষক ইয়ান মিন বলেন, চীনের স্থিতিশীল বৈদেশিক বাণিজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এটি অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি আমদানির মাধ্যমে বৈশ্বিক চাহিদা এবং প্রতিযোগিতামূলক রপ্তানির মাধ্যমে বৈশ্বিক শিল্প উৎপাদনকে সমর্থন করছে।

চায়না মিনশেং ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ওয়েন পিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিনিয়োগচক্র, যুক্তরাষ্ট্রের তুলনামূলকভাবে সংযত শুল্কনীতি এবং চীনা উৎপাদনকারীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গৃহীত বিভিন্ন সহায়ক পদক্ষেপের কারণে বছরের দ্বিতীয়ার্ধেও চীনের রপ্তানি শক্তিশালী থাকবে।

শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে চীনে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানির পরিমাণ ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৩৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এর মাধ্যমে টানা নবম প্রান্তিকেও প্রবৃদ্ধি বজায় রয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.