Tuesday, July 21, 2026
Live

চীন-রুশ সহযোগিতা আরও বাড়বে: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-রুশ সহযোগিতা আরও বাড়বে: মুখপাত্র

জুলাই ১৬: চীন ও রাশিয়ার মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও বাড়বে। এতে করে দু’দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

মুখপাত্র বলেন, চলতি বছর হচ্ছে ‘চীন-রুশ সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। গত মে মাসে বেইজিংয়ে, সি-পুতিন সফল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা সহযোগিতা চুক্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেন। তাঁরা একযোগে দু’দেশের সম্পর্ক দ্রুতগতিতে আরও উন্নত করতে প্রয়োজনীয় দিক-নিদের্শনাও দেন।

মুখপাত্র আরও বলেন, দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত দিক-নিদের্শনায়, দু’পক্ষ দু’দেশের নানান খাতের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াবে; দু’দেশের জনগণের জন্য নতুন নতুন কল্যাণ সৃষ্টি করবে; এবং বিশ্বের জন্য আরও স্থিতিশীলতা ও উন্নয়নের আত্ববিশ্বাস যোগাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.