জুন ২৮: সম্প্রতি মস্কোয় চীনা দূতাবাসে, ‘চীন-রাশিয়া শিক্ষা-বিনিময় ও সহযোগিতা: ইতিহাস ও বর্তমান অবস্থা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত চাং হান হুই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের আলোকচিত্র প্রদর্শনী চীন ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত আদান-প্রদান ও সহযোগিতার ধারাবাহিকতা এবং বিবর্তনকে তুলে ধরে। দু’দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাগত আদান-প্রদান ও সহযোগিতার প্রতি উচ্চ মাত্রার উত্সাহ প্রদর্শন করছে। চলমান ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’-এর আয়োজনে ভবিষ্যৎ প্রদর্শনীতে আরও ছবি স্থান পাবে।
রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা উপমন্ত্রী কনস্টানটিন মোগিলেভস্কি বলেন, এবারের আলোকচিত্র প্রদর্শনী, দীর্ঘদিন ধরে দু’দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতাকে এগিয়ে নেয়ার অগ্রগামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটি রাশিয়া ও চীনের মধ্যে শিক্ষাগত আদান-প্রদানের ইতিহাসের প্রতি সম্মান দেখায়।
তিনি আরও বলেন, উন্নততর উন্নয়ন অর্জনের জন্য ভবিষ্যৎ সহযোগিতায় ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। (ছাই/আলিম/ওয়াং হাইমান)