চীনের ‘বৈশ্বিক শাসন উদ্যোগ’ আধুনিক বিশ্ব প্রবণতা ও বিভিন্ন দেশের অভিন্ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আগামী ২৮ মে নিউইয়র্কে ‘বৈশ্বিক শাসন বন্ধু গ্রুপে’র বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র অংশগ্রহণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মুখপাত্র কুও চিয়াখুন এ সব কথা বলেন।
উদ্যোগটির দ্রুত প্রসার ও সাফল্যের কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে ‘বৈশ্বিক শাসন বন্ধু গ্রুপে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর মাত্র পাঁচ মাসের মধ্যে জেনেভা এবং ভিয়েনাতেও অত্যন্ত সফলভাবে এর কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ক্রমাগত বাড়ছে, যার ফলে এর বৈশ্বিক প্রভাব ও সংহতি আরও শক্তিশালী হচ্ছে।
তিনি আরও যোগ করেন, এই উদ্যোগের দ্রুত বিকাশই প্রমাণ করে যে 'গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ' সময়ের সঠিক দাবি এবং তা বিশ্বের সব দেশের প্রয়োজনীয়তাকে ধারণ করে। এটিই বর্তমান যুগের মূল ধারা এবং সাধারণ মানুষের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন।
নাহার/হাশিম
তথ্য ও ছবি- সিনহুয়া।