Saturday, November 7, 2026
Live
আন্তর্জাতিক
Verified
২ মিনিটে পড়া যাবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী অস্ট্রিয়া

চীন ও অস্ট্রিয়ার মধ্যে রাজনৈতিক আস্থা বাড়ানো, সংলাপ ও সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য সমর্থনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার বেইজিংয়ে চীন সফররত অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সি চিন পিং বলেন, দুই দেশের উচিত প্রকৃত বহুপক্ষীয় নীতি অনুসরণ এবং মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেওয়া। একই সঙ্গে দুর্বল দেশগুলোর ওপর আধিপত্য বিস্তারের বিরোধিতা করে আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

তিনি বলেন, চলতি বছর চীন ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ হচ্ছে। এ সময়ে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক কল্যাণের নীতি মেনে চলেছে। ফলে রাজনৈতিক আস্থা বেড়েছে এবং বাস্তব সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে এনেছে।

সি চিন পিং আরও বলেন, বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়ছে। এ অবস্থায় চীন ও অস্ট্রিয়ার রাজনৈতিক আস্থা আরও গভীর করার পাশাপাশি সংলাপ ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

বৈঠকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারও দুই দেশের রাজনৈতিক আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তির এ বছর অংশীদারত্ব ও পারস্পরিক আস্থা পুনর্ব্যক্ত এবং এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। দীর্ঘদিনের আস্থার ভিত্তি কাজে লাগিয়ে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.