Saturday, November 7, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

আন্তঃসীমান্ত দুর্নীতি দমনে নতুন আইন পাস করল চীন, অনুমোদন পেল বৈশ্বিক এআই সংস্থার চুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আন্তঃসীমান্ত দুর্নীতি দমনে নতুন আইন পাস করল চীন, অনুমোদন পেল বৈশ্বিক এআই সংস্থার চুক্তি

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: আন্তঃসীমান্ত দুর্নীতি দমনে নতুন আইন পাস করেছে চীন। পাশাপাশি সরকারি কৌঁসুলিদের মাধ্যমে জনস্বার্থে মামলা পরিচালনার আইনও গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার চুক্তিতে অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

শুক্রবার বেইজিংয়ে চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৫তম অধিবেশনের সমাপনী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অ্যান্টার্কটিকায় কার্যক্রম ও পরিবেশ সুরক্ষা আইন, পানি আইন এবং জরুরি সাড়াদান আইনসহ মোট ১৫টি আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া লি লেছেংকে শিল্প ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

এসব সিদ্ধান্ত কার্যকর করতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পাঁচটি প্রেসিডেন্ট আদেশে স্বাক্ষর করেন। প্রশাসনিক পরিবর্তনের জন্য তিনি আরও একটি আদেশে স্বাক্ষর করেন।

সমাপনী সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। সভায় প্রতিনিধিদের বিভিন্ন প্রস্তাব, যোগ্যতা যাচাই এবং নতুন কর্মকর্তা নিয়োগ ও দায়িত্বসংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চাও ল্যচি বলেন, জাতীয় গণকংগ্রেসের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি দুর্নীতি দমনে আইনি ব্যবস্থা জোরদার এবং এ ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.