Saturday, November 7, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও স্থিতিশীল ও ইতিবাচক করার লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আলোচনা করেছেন।

শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা করেন।

চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে চীনের প্রধান প্রতিনিধি হিসেবে হ্য লিফেং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বেইজিং ও ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অর্জিত ঐকমত্য বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা প্রক্রিয়ার ফলাফল কার্যকর করা।

আলোচনায় চীনের পক্ষ থেকে দেশটিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

উভয় পক্ষই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনা অনুসরণ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা প্রক্রিয়াকে কার্যকরভাবে কাজে লাগানো, সহযোগিতা আরও গভীর করা এবং মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলার বিষয়ে একমত হয়েছে।

পাশাপাশি দুই দেশ তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টেকসই, স্থিতিশীল ও ইতিবাচক উন্নয়ন এগিয়ে নিতে সম্মত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত স্থিতিশীলতাসম্পন্ন গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতেও উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.