Friday, June 5, 2026
Live

ডাব্লিউটিওর নিয়ম মেনেই চীনের শিল্প ভর্তুকি নীতি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের শিল্প ভর্তুকি নীতি ডাব্লিউটিও'র নিয়মের মধ্যে রয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

চীনের শিল্প ভর্তুকি নীতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-এর সম্পূর্ণ নিয়মের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার, এক নিয়মিত সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) প্রকাশিত শিল্প ভর্তুকি সংক্রান্ত একটি প্রতিবেদনের বিষয়ে মাও এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনা কোম্পানিগুলো ভর্তুকির কারণে শীর্ষে পৌঁছায় না; বরং তারা বাজার প্রতিযোগিতা, নিরলস উদ্ভাবন, বৈশ্বিক উপস্থিতি এবং চীনের বিশাল বাজারের সুবিধার মাধ্যমে এগিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, চীনের শিল্প ভর্তুকি নীতি উন্মুক্ততা, ন্যায্যতা এবং নিয়ম মেনে চলার ভিত্তিতে পরিচালিত হয় এবং তা কঠোরভাবে ডাব্লিউটিও-এর নিয়মের মধ্যে সীমাবদ্ধ। পাশাপাশি তিনি বলেন, শিল্প ভর্তুকি বিশ্বজুড়েই সাধারণভাবে ব্যবহৃত হয়।

মাও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলো উল্টো প্রভাব না ফেলে বরং গঠনমূলক ভূমিকা পালন করবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.