Friday, July 3, 2026
Live

জর্জিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জর্জিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

জর্জিয়ার পার্লামেন্ট স্পিকার শালভা পাপুয়াশভিলি’ সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের পাশাপাশি নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।

এ সময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের-সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, দু’দেশের নেতাদের অর্জিত ঐকমত্যকে ভিত্তি হিসেবে ধরে জর্জিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক দৃঢ় সমর্থন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী ও উদীয়মান খাতে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত করা, জনগণের মধ্যে বিনিময় বাড়ানো এবং বহুপাক্ষিক যোগাযোগ ও সমন্বয় জোরদারে দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তিন দশকেরও বেশি সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে শালভা পাপুয়াশভিলি বলেন, জর্জিয়া দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ অনুসরণ।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.