অনলাইন প্ল্যাটফর্মের তথ্যউপাত্ত অনুযায়ী, আজ (রোববার) পর্যন্ত, ২০২৬ সালে চীনের মোট বক্স অফিস আয় (প্রি-সেলসহ), ১ হাজার ৪ শত ৪০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।
৩০ এপ্রিল, চীনের চলচ্চিত্র ‘দাদীর জন্য প্রেমপত্র’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। এখন পর্যন্ত, এই চলচ্চিত্রের বক্স অফিস ৪৫ কোটি ২০ লাখ ইউয়ান ছাড়িয়ে গেছে। চীনের জনপ্রিয় মুভি রেটিং ওয়েবসাইটে, ৪ লাখেরও বেশি দর্শক একে ১০-এ ৯.১ নম্বর দিয়েছেন। এটি এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত চীনা চলচ্চিত্র।
পাশাপাশি, ‘ঠান্ডা যুদ্ধ ১৯৯৪’, ‘অদৃশ্য বিন্দু’, ‘সমস্ত ভালো চোখ’, ইত্যাদিসহ ৪০টিরও বেশি চীনা ও বিদেশি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অথবা শীঘ্নই মুক্তি পাবে। (অনুপমা/আলিম/শিশির)