জুলাই ৩: চলতি বছরের প্রথম ৫ মাসে, চীনের পরিষেবা খাতে আমদানি-রপ্তানির মোট অর্থমূল্য ছিল ৩.০৯৯৪৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি। গতকাল (বৃহস্পতিবার), বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ অর্থনৈতিক পরিসংখ্যান থেকে, এ তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যান আরও বলছে, বছরের প্রথম ৫ মাসে, জ্ঞান-নিবিড় সেবা রপ্তানি ১২.২ শতাংশ বেড়ে ৬৬৭.৭৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়।
অন্যদিকে, বছরের প্রথম ৫ মাসে, চীনের পর্যটন খাতে আয় ৩১.৩ শতাংশ বেড়ে ১৮.৮৫ বিলিয়ন ইউয়ান হয়।
সিএমজি বাংলা