Saturday, July 18, 2026
Live

চীন-সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্ক আরও গভীর করতে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্ক আরও গভীর করতে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং চীন-সলোমন দ্বীপপুঞ্জের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে বৈঠক করেছেন সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী রিক হোয়েনিপওয়েলা

বহুপাক্ষিক পরিসরে সমন্বয় জোরদারের বিষয় আলোচনা প্রসঙ্গে ওয়াং ই বলেন, ২০১৯ সালে চীন ও সলোমন দ্বীপপুঞ্জের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তব ফলাফল অর্জন করেছে এবং সলোমন দ্বীপপুঞ্জের জনগণের জন্য ইতিবাচক সুফল বয়ে এনেছে।

ওয়াং ই বলেন, চীন সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের সঙ্গে সব স্তরে যোগাযোগ আরও গভীর করতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে এবং পারস্পরিক বোঝাপড়া, সমর্থন ও আস্থা অটুট রাখতে প্রস্তুত। তাঁর ভাষায়, এর মাধ্যমে নতুন যুগের চীন-সলোমন দ্বীপপুঞ্জ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শক্তিশালী করা এবং যৌথ উন্নয়নকে এগিয়ে নেওয়া উল্লেখ করে ওয়াং ই বলেন, এ প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের বাধা সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর স্বাধীনভাবে নিজেদের উন্নয়ন অংশীদার বেছে নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

বৈঠকে সলোমন দ্বীপপুঞ্জের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী রিক হোয়েনিপওয়েলা বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি সলোমন দ্বীপপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি ও ইতিবাচক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হোয়েনিপওয়েলা বলেন, সলোমন দ্বীপপুঞ্জ ‘এক-চীন’ নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের সমাজ গঠনের রূপকল্প এবং চীনের চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে। তিনি জানান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর করতে তাঁর দেশ সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি জাতিসংঘ এবং বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানে চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা হবে।

সূত্র: সিএমজি

China's top diplomat holds talks with Solomon Islands' FM

Chinese Foreign Minister Wang Yi held talks with Rick Houenipwela, minister for Foreign Affairs and External Trade of the Solomon Islands, in Beijing on Tuesday.

Wang, also a member of the Political Bureau of the Communist Party of China Central Committee, said that since the establishment of diplomatic relations between China and the Solomon Islands in 2019, bilateral relations have maintained strong development, adding that bilateral cooperation has achieved tangible results in various fields and brought benefits to the people of the Solomon Islands.

China is willing to make joint efforts with the new government of the Solomon Islands to deepen communication at all levels, keep up sound cooperation in various fields, maintain mutual understanding, support and trust, so as to continue to take China-Solomon Islands comprehensive strategic partnership for a new era to new heights, Wang said.

Noting that China's development of relations with Pacific island countries is aimed at strengthening South-South cooperation and promoting common development, Wang said that this should not be disrupted by any third party.

Wang also said that Pacific island nations have the right to independently choose their development partners.

Noting that the Solomon Islands attaches great importance to its relations with China, Houenipwela expressed gratitude to China for its long-term and positive assistance to the economic and social development of the Solomon Islands.

Houenipwela said the Solomon Islands is firmly committed to the one-China principle, supports the vision of building a community with a shared future for humanity and the four major global initiatives, and is willing to make active efforts to deepen relations between Pacific island nations and China, while continuing to step up coordination and cooperation with China within multilateral organizations such as the United Nations and the World Trade Organization.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.