Saturday, July 25, 2026
Live

চীনে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ তুঙ্গে, ৩ কোটি টনের বেশি শস্য ক্রয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ তুঙ্গে, ৩ কোটি টনের বেশি শস্য ক্রয়

সাকিব সিকান্দার

চীনের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ কার্যক্রম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে মোট ৩ কোটি টনের বেশি শস্য সংগ্রহ করা হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গম সংগ্রহের পরিমাণ প্রায় ১০ কোটি টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের সমপরিমাণ।

দেশজুড়ে শস্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। উন্নতমানের গমের চাহিদা ও দাম সাধারণ গমের তুলনায় বেশি থাকায় উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে।

জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসনের শস্য মজুত বিভাগের প্রধান লুও শৌছুয়ান বলেন, ‘বর্তমানে প্রধান গম উৎপাদনকারী এলাকাগুলোতে প্রতি জিন (প্রায় ০.৫ কেজি) গমের গড় ক্রয়মূল্য ১.২১ ইউয়ান। অন্যদিকে, উচ্চমানের গমের ক্ষেত্রে প্রতি জিনে অতিরিক্ত ০.১ ইউয়ান পর্যন্ত বেশি দাম পাওয়া যাচ্ছে। উন্নতমানের শস্যের এই অতিরিক্ত মূল্য কৃষকদের আরও ভালো মানের গম উৎপাদন ও বিক্রিতে কার্যকরভাবে উৎসাহিত করছে।‘

নতুন মৌসুমের শস্য দ্রুত গ্রহণ ও সংরক্ষণের জন্য চীনের বিভিন্ন প্রধান শস্য সংগ্রহকেন্দ্রে বুদ্ধিমান বা স্মার্ট প্রযুক্তিনির্ভর সরঞ্জামের ব্যবহার বাড়ানো হয়েছে। s

মধ্য চীনের হ্যনান প্রদেশে চায়না গ্রেইন রিজার্ভস গ্রুপের (সাইনোগ্রেইন) একটি সংগ্রহকেন্দ্রে হাইড্রোলিক আনলোডিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় পরিবহন ট্রাক থেকে মাধ্যাকর্ষণের সাহায্যে শস্য সহজেই কনভেয়র বেল্টে নেমে আসে।

নতুন প্রযুক্তির ফলে চারজন গুদামকর্মীর একটি দলের শস্য খালাসের সময় প্রায় দুই ঘণ্টা থেকে কমে মাত্র ২০ মিনিটে নেমে এসেছে।

স্থানীয় কৃষক লিউ শিয়াওফেই, ‘শস্যের মান পরীক্ষা এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং খুব দ্রুত সম্পন্ন হয়। ফলে আমরা দিনে আরও কয়েকবার শস্য পরিবহন করতে পারি, যা আমাদের আয় বাড়াতে সাহায্য করছে।‘

বাজারভিত্তিক শস্য সংগ্রহ এবং নীতিনির্ধারিত মজুত কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার চেষ্টা চলছে।

লুও শৌছুয়ান আরও বলেন, ‘পরবর্তী সময়ে আমরা শস্য সংগ্রহ ও নীতিনির্ধারিত মজুত কার্যক্রম জোরদার করব। পাশাপাশি বাজার পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করা, চরম আবহাওয়া মোকাবিলায় জরুরি পরিকল্পনা উন্নত করা এবং ফসল কাটার পর শস্য শুকানো ও পরিষ্কারের মতো সেবা সম্প্রসারণের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখা এবং কৃষকদের নির্বিঘ্নে শস্য বিক্রির সুযোগ নিশ্চিত করা হবে।‘

এ বছর গ্রীষ্মকালীন শস্য সংগ্রহের ব্যস্ত মৌসুম সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন অঞ্চলে মোট ১১ কোটি টন শস্য সংরক্ষণের সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চীনের কৃষি উন্নয়ন ব্যাংক প্রাথমিকভাবে ১৫০ বিলিয়ন ইউয়ান (প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার) বিশেষ ঋণ তহবিল বরাদ্দ করেছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.