Thursday, June 11, 2026
Live

মরুকরণ রোধে চীনের থ্রি-নর্থ বনায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মরুকরণ রোধে চীনের থ্রি-নর্থ বনায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান

পরিবেশ রক্ষায় চীনের গৃহীত বিশ্বের বৃহত্তম বনায়ন কর্মসূচি 'থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রাম' এর তিনটি প্রধান ঐতিহাসিক প্রকল্পের কাজ সময়মতো ও সুনির্দিষ্টভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বায়িংগোলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর এই প্রভাবশালী সদস্য জানান, ২০২৭ সালের মধ্যে এই কর্মসূচির ষষ্ঠ পর্যায়ের অন্তত ৭০ শতাংশ কাজ এবং ২০৩০ সালের মধ্যে এই পর্যায়ের শতভাগ লক্ষ্যমাত্রা সম্পন্ন করতে হবে। এর আগে সোমবার তিনি বায়িংগোলিনের একটি মরুভূমি নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র এবং বনায়ন প্রদর্শনী এলাকা পরিদর্শন করেন।

বিশ্বের যেসব দেশে মরুকরণের সমস্যা সবচেয়ে প্রকট, চীন তার মধ্যে অন্যতম। দেশটির উত্তর-পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্ব অঞ্চল— যা যৌথভাবে 'থ্রি-নর্থ' নামে পরিচিত, মূলত সেখানেই মরুভূমির বিস্তার সবচেয়ে বেশি। এই বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা এবং মরুকরণ প্রবণ জমিকে সবুজ চাদরে ঢেকে দেওয়ার লক্ষ্যে ১৯৭৮ সালে চীন এই ঐতিহাসিক 'থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রাম' শুরু করে।

২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলা এই বিশাল সবুজ বেষ্টনী প্রকল্পটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম বনায়ন উদ্যোগ হিসেবে স্বীকৃত, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.