জুলাই ২৩: জাতিসংঘে চীনের প্রতিনিধি দলের অস্থায়ী চার্জ দি অ্যাফেয়ার্স সুন লেই গতকাল (বুধবার) ‘প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা: শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ভিত্তি’ শীর্ষক নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে ভাষণ দিয়ে আন্তর্জাতিক সমাজকে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা জোরদার এবং বৈশ্বিক সম্পদ সরবরাহ ও উত্পাদন শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান।
সুন লেই বলেন, প্রাকৃতিক সম্পদ পৃথিবীতে মানবজাতির জন্য মূল্যবান সম্পদ। আন্তর্জাতিক সমাজের যৌথ সহযোগিতা করা উচিত, যৌথভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা জোরদার করা এবং বৈশ্বিক সম্পদ সরবরাহ ও উত্পাদন শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষা করা উচিত, যা আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে সহায়ক হবে। সুন লেই জানান, শান্তি ও স্থিতিশীলতা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার দৃঢ় ভিত্তি। আন্তর্জাতিক সমাজের উচিত সমন্বিত, ব্যাপক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা ধারণ করা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করা। প্রাকৃতিক সম্পদকে সরাসরি সংঘাতের মূল কারণ হিসেবে চিহ্নিত করা উচিত নয়।
সুন লেই উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন প্রতিটি দেশকে নিজ এলাকার সম্পদের ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রদান করে এবং এই নীতি চ্যালেঞ্জযোগ্য নয়। এ ছাড়া, সম্পদ ও সংঘাতের পারস্পরিক সম্পর্কের দুষ্টচক্র ভাঙতে হলে সংশ্লিষ্ট দেশকে স্বনির্ভর টেকসই উন্নয়ন অর্জনে সমর্থন করা প্রয়োজন।
সুন লেই জোর দিয়ে বলেন, চীন সর্বদা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও সহযোগিতার সমর্থক ও প্রবর্তক। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে প্রাকৃতিক সম্পদের পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করতে, সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের সম্পদের সুবিধাকে উন্নয়নের চালিকাশক্তিতে পরিণত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়তা করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি