Thursday, May 21, 2026
Live

মাদক পাচারবিরোধী অভিযানে যৌথ সাফল্য চীন-যুক্তরাষ্ট্রের

মাদক পাচারবিরোধী অভিযানে যৌথ সাফল্য চীন-যুক্তরাষ্ট্রের

মে ২১, সিএমজি বাংলা ডেস্ক: মাদক পাচারে জড়িত একটি আন্তঃদেশীয় অপরাধচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে মামলার রহস্য উদ্ঘাটন করেছে চীন ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীন মাদক নিয়ন্ত্রণ প্রশাসন যৌথভাবে এ তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর চীনের থিয়ানচিন শহরে ‘কং’ পদবির এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন নাগরিককে জর্জিয়া অঙ্গরাজ্যে আটক করে মার্কিন কর্তৃপক্ষ।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, এই মামলার সফল সমাধান চীন-যুক্তরাষ্ট্র মাদকবিরোধী আইনশৃঙ্খলা সহযোগিতার প্রাতিষ্ঠানিক কার্যক্রমের প্রতিফলন এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে দুই দেশের সমন্বিত প্রচেষ্টার আরেকটি বাস্তব সাফল্য।

ফয়সল/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.