Tuesday, June 30, 2026
Live

চীনা টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাব সীমিত হবে: বিশেষজ্ঞ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উচ্চমানের শিল্পায়নে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর

সাকিব সিকান্দার

চীনের টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ আরোপে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ পদক্ষেপ তাদের ব্যবসায় সীমিত প্রভাব ফেলবে। তবে এ পদক্ষেপ আবারও প্রমাণ করে যে, ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহার করছে। সোমবার চীনা বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) একদল চীনা নির্মাতার আরও কিছু যন্ত্রপাতি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর বিশেষজ্ঞরা এ প্রতিক্রিয়া জানান।

এই পদক্ষেপের মাধ্যমে ২০২২ সালে আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানো হয়েছে। ওই নিষেধাজ্ঞায় হুয়াওয়ে, জেডটিই, হাইটেরা, হিকভিশন এবং তাহুয়ার তৈরি নতুন মডেলের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জামের ওপর কথিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

চীনের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা একাডেমির গবেষক পাই মিং বলেন, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহার করছে।

টেলিযোগাযোগ শিল্পবিষয়ক সংগঠন ইনফরমেশন কনজাম্পশন অ্যালায়েন্সের মহাপরিচালক সিয়াং লিকাং বলেন, চীনে তৈরি ইলেকট্রনিক পণ্যের বিরুদ্ধে ওয়াশিংটনের এটিই সর্বশেষ দমনমূলক পদক্ষেপ।

চীনা প্রযুক্তির বিরুদ্ধে এফসিসি ধারাবাহিকভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। গত ডিসেম্বরে সংস্থাটি চীনে তৈরি সব নতুন মডেলের ড্রোন আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

এ বছরের মার্চে সেই বিধিনিষেধের আওতা বাড়িয়ে চীনে তৈরি নতুন মডেলের ভোক্তা-ব্যবহারের রাউটারও অন্তর্ভুক্ত করা হয়। এসব রাউটার কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য স্মার্ট ডিভাইসকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।

গত মাসে এফসিসি এমন কিছু পদক্ষেপ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয়, যার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বীকৃতি চুক্তি নেই—এমন দেশগুলোর পরীক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হবে।

এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কোনো বাস্তব তথ্যভিত্তিক প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র বারবার এমন বিধিনিষেধ আরোপ করছে, যা চীনসহ অন্যান্য দেশের প্রতিষ্ঠান ও পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এর ফলে চীন এবং অন্যান্য সংশ্লিষ্ট বাণিজ্য অংশীদারের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি শিল্পখাতের মতামতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিধিনিষেধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.