Thursday, June 11, 2026
Live

চীনে নয় দিনের সফর শেষ করল চীনা আমেরিকান তরুণ প্রতিনিধি দল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে নয় দিনের সফর শেষ করল চীনা আমেরিকান তরুণ প্রতিনিধি দল

জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের চীনা-আমেরিকান একটি তরুণ প্রতিনিধি দল চীনে তাদের নয় দিনের সফর সফলভাবে শেষ করেছে। সফরকালে তারা চীনের দ্রুত উন্নয়ন, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।

গত ৩০ মে থেকে ৭ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক “নিহাও ফুড ব্যাংক ইনিশিয়েটিভ”-এর ১৬ জন চীনা-আমেরিকান কিশোর-কিশোরী সুং ছিং লিং ফাউন্ডেশনের আমন্ত্রণে শাংহাই, বেইজিং এবং ছেংতু সফর করে।

বেইজিংয়ে প্রতিনিধি দলটি চীনের বিশিষ্ট বিপ্লবী নেতা ও শিশু কল্যাণ, নারী অধিকার, শিক্ষা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রবক্তা সুং ছিং লিং এর সাবেক বাসভবন পরিদর্শন করে। এছাড়া তারা একটি জাদুঘরে চীনা ক্যালিগ্রাফি বা সুন্দর হস্তলিপি চর্চায় অংশ নেয়।

শাংহাইয়ে তারা শহরের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনের ১১৮তম তলা থেকে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে। পাশাপাশি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভ্রমণের মাধ্যমে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ছেংতুতে, প্রতিনিধি দলটি শিশি থিয়ানফু মিডল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়ে অংশ নেয়। এতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হয়।

সফর শেষে তরুণ প্রতিনিধিরা জানান, এই ভ্রমণের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের মাতৃভূমি সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করেছে এবং নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে নতুনভাবে সংযুক্ত হতে পেরেছে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.