Friday, July 24, 2026
Live

চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ভিয়েতনাম সহযোগিতা জোরদার করা উচিত: ওয়াং ই

জুলাই ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভিয়েতনামের উচিত নিজ নিজ দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়ে ঐক্য ও সহযোগিতা জোরদার করা। বুধবার ম্যানিলায় ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেন, সমাজতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভিয়েতনামকে অভিন্ন সমঝোতা বাস্তবায়ন করতে হবে।

ওয়াং ই আরও বলেন, দু’দেশের উচিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করা, আন্তঃসংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এমন অনেক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে পরিবেশ যৌথভাবে বজায় রাখা।

অন্যদিকে, ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং বলেন, সবপর্যায়ে চীনের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিয়েতনাম আগ্রহী।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.