গতকাল (বুধবার) ভিয়েতরামের ভুং টাউ-এ, দু’দেশের পেইপু উপসাগরের বাইরের জলরাশিবিষয়ক কার্যকরী গ্রুপের ১৮তম ও সমুদ্রে যৌথ উন্নয়নবিষয়ক কার্যকারী গ্রুপের ১৫তম দফা আলোচনা হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ও সমুদ্রবিষয়ক প্রতিনিধি হু ওয়েই ও ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত কমিশনের পরিচালক নগুয়েন ডেং থাং যৌথভাবে আলোচনায় সভাপত্বিত করেন।
দু’দেশ পেইপু উপসাগরের মোহনার বাইরের জলসীমার সীমানা নির্ধারণ এবং দক্ষিণ চীন সাগরের যৌথ উন্নয়নের ইস্যু নিয়ে গভীরভাবে মত বিনিময় করে। আলোচনায় দু’দেশের নেতাদের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন, পেইপু উপসাগরের বাইরের জলসীমার সীমানা নির্ধারণ, এবং দক্ষিণ চীন সাগরের যৌথ উন্নয়নের যুগপৎ অগ্রগতি ত্বরান্বিতের বিষয়ে এক মত হয়েছে।
উভয় দেশ আরও একমত হয়েছে যে, সামুদ্রিক বিরোধগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে; সামুদ্রিক সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিতে হবে; এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে বজায় রাখতে হবে।
সিএমজি