চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির আমন্ত্রণে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তোমিও ওকামুরা আগামী ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।
চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সফরকালে ওকামুরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করবে।
এ সফরে চীন ও চেক প্রজাতন্ত্রের মধ্যে পার্লামেন্টারি বিনিময়, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিএমজি