Saturday, July 18, 2026
Live

‘সব দেশের সঙ্গে কাজ করবে চীন’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘সব দেশের সঙ্গে কাজ করবে চীন’

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক সংযোগ আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে সব দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে চীন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতিসংঘের উচ্চপর্যায়ের টেকসই উন্নয়ন রাজনৈতিক ফোরামের পার্শ্ববৈঠকে এ মন্তব্য করেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই।

‘টেকসই পরিবহন বিষয়ে জাতিসংঘের দশক (২০২৬–২০৩৫) এগিয়ে নেওয়া’ শীর্ষক এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে জাতিসংঘে চীন ও তুর্কমেনিস্তানের স্থায়ী মিশন।

অনুষ্ঠানে সুন লেই জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও জোরদারের পাশাপাশি পরিবেশবান্ধব বা সবুজ উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, চলতি বছর ‘টেকসই পরিবহন বিষয়ে জাতিসংঘের দশক (২০২৬–২০৩৫)’ কর্মসূচির সূচনা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সংযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।

টেকসই পরিবহন ব্যবস্থার উন্নয়নে চীন বৈশ্বিক পর্যায়ে একটি সক্রিয় অংশীদার। ভবিষ্যতেও চীন বিশ্বের জন্য আরও উন্মুক্ত থাকবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে এবং সব দেশের সঙ্গে একযোগে বৈশ্বিক সংযোগ জোরদার ও বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এগিয়ে নিতে কাজ করবে বলেও জানান সুন লেই

নাহার/লুৎফর

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.