Tuesday, July 21, 2026
Live

চীনের ইউননান প্রদেশের সিশুয়াংবান্নায় ‘বিশ্ব মেয়র সংলাপ, ২০২৬’ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের ইউননান প্রদেশের সিশুয়াংবান্নায় ‘বিশ্ব মেয়র সংলাপ, ২০২৬’ অনুষ্ঠিত

চীনের ইউননান প্রদেশের সিশুয়াংবান্নায়, ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, ‘বিশ্ব মেয়র সংলাপ, ২০২৬’। এবারের সংলাপের মূল প্রতিপাদ্য ছিল: ‘রেইন ফরেস্ট ও বাড়ি: সহাবস্থান, যৌথ নির্মাণ ও ভাগাভাগি’।

সিশুয়াংবাননা বিশ্বের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য এলাকা এবং এখানে রয়েছে কর্কটক্রান্তি মরু অঞ্চলের বৃহত্তম এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত রেইন ফরেস্ট। পাশাপাশি, চীনে বন্য এশীয় হাতির আবাসস্থল হিসেবে, সিশুয়াংবাননায় প্রতিষ্ঠিত হয়েছে, দেশের প্রথম "এশীয় হাতি পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ কেন্দ্র", যার মাধ্যমে বন্য এশীয় হাতির অবস্থানসংক্রান্ত তথ্য-উপাত্ত তাত্ক্ষণিকভাবে জানা যায়।

ফোরামে অংশগ্রহণকারীরা সিশুয়াংবাননার সান মান গ্রাম পরিদর্শন করেন। অতিথিরা নিজ হাতে কোকো প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা অর্জন করেন এবং তা-ঈ জাতির বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে নিবিড়ভাবে অনুভব করেন। তাঁদের মতে, সান মান গ্রামের অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা, নিজ নিজ অঞ্চলের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.