Thursday, July 30, 2026
Live

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

আফরিন মিম

চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ইয়েলো সি–বোহাই উপসাগর উপকূলবর্তী পরিযায়ী পাখির অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাংশান দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, ২০২৪ সালের সম্প্রসারণের পর এটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যস্থলটির আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ, যা পরিযায়ী পাখির অভয়ারণ্যগুলোর সামগ্রিক সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের ছাংশান দ্বীপপুঞ্জ পূর্ব এশিয়া–অস্ট্রেলেশীয় পরিযায়ী পাখির উড়ালপথের একমাত্র সামুদ্রিক রুটে অবস্থিত। প্রতি বছর বোহাই সাগর অতিক্রমের সময় কোটি কোটি পরিযায়ী পাখির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্রাম ও খাদ্য সংগ্রহের স্থান হিসেবে কাজ করে।

নতুন অন্তর্ভুক্ত হওয়া এই ঐতিহ্য এলাকা প্রায় ৪ হাজার ৯০০ হেক্টরজুড়ে বিস্তৃত। এই অঞ্চলে ১৪০টিরও বেশি প্রজাতির পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছে, যা এর সমৃদ্ধ জীববৈচিত্র্যের পরিচায়ক।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.