সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকে, চীনা নৃত্য চলচ্চিত্র ’অ্যা ট্যাপেস্ট্রি অফ এ লেজেন্ডারি ল্যান্ড’ ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও নান্দনিকতার উৎকর্ষকে তুলে ধরে কানাডার টরন্টোর দর্শকদের মুগ্ধ করেছে।
উত্তর সং রাজবংশের (৯৬০-১১২৬) সময়কালের বিখ্যাত ভূদৃশ্য স্ক্রল চিত্রকর্ম ‘অ্যা থাউজেন্ড মাইলস অফ স্ট্রিমস অ্যান্ড মাউন্টেনস’ দ্বারা অনুপ্রাণিত এই চলচ্চিত্রটি সম্প্রতি বিশ্বব্যাপী এর ২০২৬ সালের প্রদর্শনী মৌসুম শুরু করেছে।
এটি একজন সাংস্কৃতিক প্রত্নবস্তু গবেষকের গল্প বলে, যিনি প্রায় ১২ মিটার দীর্ঘ স্ক্রলটি অধ্যয়নে মগ্ন থাকাকালীন শিল্পীকে জানতে এবং এই শ্রেষ্ঠ শিল্পকর্মটি কীভাবে তৈরি হয়েছিল তা বোঝার জন্য শতাব্দীর পর শতাব্দী সাংস্কৃতিক ভ্রমণ করেন।
চলচ্চিত্রটি তার উচ্চমানের নির্মাণশৈলী এবং নৃত্যের সাথে ঐতিহ্যবাহী চীনা শিল্পকলার নান্দনিকতার নিপুণ সমন্বয়ের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের মন ছুঁয়ে গেছে।
একজন স্থানীয় দর্শক বলেন, “প্রথমেই যা আমার মন কেড়েছে তা হলো এর সৌন্দর্য। এটি দেখতে এতটাই চমৎকার ছিল এবং এর পরিবেশনা ছিল সাবলীল ও দৃশ্যগুলো ছিল খুবই উপভোগ্য।”
টরন্টোর আরেকজন বাসিন্দা মুগ্ধ এর অভিনবত্বে, "প্রথমত, এটা একটা বিস্ময় যে এতে কোনো সংলাপ ছিল না, কারণ এই প্রথমবার আমি শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটি সিনেমা দেখলাম যেখানে কোনো সংলাপ ছিল না। এটি আসলেই আমার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে।”
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা।