Thursday, May 21, 2026
Live

রাশিয়া ও চীনের নেতাদের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন চালিকাশক্তি যোগায়: পেসকভ

俄总统新闻秘书:俄中元首每次会晤都给双边关系注入动力

রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের প্রতিটি বৈঠক, দু’দেশের সম্পর্কের আরও উন্নয়নে, নতুন চালিকাশক্তি হিসেবে কাজ করে। গতকাল (সোমবার) রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ, মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে, এ মন্তব্য করেন।

তিনি বলেন, রুশ-চীন সম্পর্ক হচ্ছে সামগ্রিক। আর্থ-বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি, আমরা শিক্ষা খাতের সহযোগিতাও উন্নতি করছি। আমরা দ্রুত ‘রুশ-চীন শিক্ষাবর্ষ’ উদ্বোধন করব। এ ছাড়া, আমাদের সহযোগিতা চিকিত্সা, সংস্কৃতিসহ সম্ভাব্য সকল খাতে বিস্তৃত হবে।

একই দিনে, রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাশিয়া ও চীন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি মডেল সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীন হচ্ছে নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সহযোগিতার একটি মডেলও বটে।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.