Saturday, June 13, 2026
Live

চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

ফয়সল আবদুল্লাহ

দিন দিন বাজারে জাঁকিয়ে বসেছে চীনের হিউম্যানয়েড রোবট। উৎপাদন বাড়ায় দামও কমে আসছে উল্লেখযোগ্যভাবে।

সম্প্রতি চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিক্স তাদের নতুন হিউম্যানয়েড রোবট আর১ উন্মোচন করেছে, যার দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৫ লাখ টাকা। এটি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী হিউম্যানয়েড রোবট।

নোটিক্স রোবটিক্স বাজারে এনেছে বুমি নামের রোবট, দাম ৯ হাজার ৯৯৮ ইউয়ান। এটি ১০ হাজার ইউয়ানের নিচে প্রথম দিকের ভোক্তামুখী হিউম্যানয়েড রোবটগুলোর একটি। একই সময়ে বুস্টার রোবটিক্স তাদের কে১ সিরিজের রোবট ২৯ হাজার ৯০০ ইউয়ান থেকে বিক্রি শুরু করে।

দাম কমার প্রবণতা শুধু ভোক্তামুখী রোবটেই সীমাবদ্ধ নয়। শিল্পখাতে ব্যবহৃত হিউম্যানয়েড রোবটের দামও এসেছে ১ লাখ ইউয়ানের নিচে। অ্যাস্ট্রিবট-এর টি১ রোবটের প্রারম্ভিক মূল্য ৮৯ হাজার ৯০০ ইউয়ান।

মাত্র কয়েক বছর আগেও চীনে একটি হিউম্যানয়েড রোবটের দাম কয়েক লাখ ইউয়ান ছিল। তবে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে গবেষণা ও উন্নয়ন ব্যয় এবং অবকাঠামোর খরচ কমে এসেছে।

ইউনিট্রির তথ্যানুযায়ী, তাদের হিউম্যানয়েড রোবটের গড় বিক্রয়মূল্য ২০২৩ সালের প্রায় ৫ লাখ ৯৩ হাজার ইউয়ান থেকে ২০২৪ সালে ২ লাখ ৬০ হাজার ইউয়ানে নেমে এসেছে। ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে তা আরও কমে দাঁড়ায় ১ লাখ ৬৭ হাজার ইউয়ানে। অন্যদিকে লেচু রোবটিক্স জানিয়েছে, ২০২৫ সালে তাদের কুয়াভো সিরিজের রোবটের গড় বিক্রয়মূল্য আগের বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ কমে ৩ লাখ ৮ হাজার ১০০ ইউয়ানে নেমেছে।

চীনের শিল্প গবেষণা প্রতিষ্ঠান জিজিআইআই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে হিউম্যানয়েড রোবটের চালান ১৪ হাজার ৪০০ ইউনিটে পৌঁছেছে।

বর্তমানে মোটর, রিডিউসার ও লিডার সেন্সরসহ ইউনিট্রির ৯০ শতাংশেরও বেশি মূল যন্ত্রাংশ নিজস্বভাবে তৈরি করা হয়। এর ফলে ২০২৩ সালে একটি রোবট তৈরির গড় খরচ ৭৩ হাজার ২০০ ইউয়ান থেকে কমে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ৬২ হাজার ২০০ ইউয়ানে নেমে এসেছে।

অনেক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে রোবট শিল্পে বিনিয়োগ শুরু করেছে। একই সঙ্গে টেসলা, মার্সিডিজ বেঞ্জ, ছাংআন অটোমোবাইল, সাইক মোটর, এক্সপেং এবং জিএসি গ্রুপ-এর মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও নিজস্ব উন্নয়ন, যৌথ উদ্যোগ বা ইনকিউবেশন কর্মসূচির মাধ্যমে হিউম্যানয়েড রোবট খাতে প্রবেশ করেছে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.