Saturday, May 16, 2026
Live

চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নগর নবায়নের পরিকল্পনা অনুমোদন

চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নগর নবায়নের পরিকল্পনা অনুমোদন

চীনের রাষ্ট্রীয় পরিষদ শুক্রবার নগর নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে ২০২৬-২০৩০ সময়কালের জন্য নগর নবায়নের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

বৈঠকে জানানো হয়, গত জুলাইয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নগর কর্ম সম্মেলনের পর থেকে চীনে উচ্চমানের নগর উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে অগ্রগতি অর্জিত হয়েছে।

বৈঠকে আরও বলা হয়, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে উদ্ভাবনী, বসবাসযোগ্য, সুন্দর, সহনশীল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, স্মার্ট ও আধুনিক শহর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়, যেখানে মানুষের কল্যাণকেই কেন্দ্রে রাখা হবে।

বৈঠকে গ্রামীণ ও কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত করতে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনাও অনুমোদন করা হয় ও মৌলিক শিক্ষা সংস্কার সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সন্তানবান্ধব সমাজ গড়ে তোলার জন্য জন্মসেবা ও সহায়তা বাড়ানো, শিশু পরিচর্যা সেবা উন্নত করা এবং পরিবার সহায়তা নীতির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয় বৈঠকে।

সেইসঙ্গে বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং প্রবীণ সেবার দক্ষতা বাড়ানোর আহ্বানও জানানো হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.