চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং, বুধবার বেইজিংয়ে, জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী ভেরোনিকা মিশেল ব্যাচেলেট জেরিয়ার সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে হান চেং বলেন, জাতিসংঘ বিভিন্ন দেশের জনগণের স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির আকাঙ্ক্ষাকে মূর্ত করে তোলে। চীন বিভিন্ন পক্ষের সাথে যৌথভাবে, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পালনকে সমর্থন দিয়ে যেতে এবং আরও ন্যায়সঙ্গত ও যৌক্তিক বিশ্ব প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, চীন কার্যকরভাবে দায়িত্ব পালন করে থাকে, অব্যাহতভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলে, জাতিসংঘের সক্ষমতা রক্ষা করে, এবং বৈশ্বিক দক্ষিণের অভিন্ন স্বার্থ রক্ষায় কাজ করে।
জবাবে ব্যাচেলেট দীর্ঘকাল ধরে বহুপক্ষবাদের পক্ষে থাকা, জাতিসংঘের কাজে সহযোগিতা করা, ভারসাম্যপূর্ণভাবে জাতিসংঘের শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের কাজকে সমর্থন দেওয়া ও সংস্কারের মাধ্যমে জাতিসংঘের গুণগত মান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখায়, চীনের ভূয়সী প্রশংসা করেন।
সিএমজি