চীনের শানসি প্রদেশের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ছিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন।