Sunday, August 30, 2026
Live

নেপালি তীর্থযাত্রীদের উদ্ধার ও সহযোগিতায় দ্রুত পদক্ষেপ চীন-নেপালের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নেপালি তীর্থযাত্রীদের উদ্ধার ও সহযোগিতায় দ্রুত পদক্ষেপ চীন-নেপালের

চীনের দক্ষিণ-পশ্চিম সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দ্রুত সমন্বয় করেছে নেপাল ও চীন। লাসায় নিযুক্ত নেপালের কনসাল জেনারেল লক্ষ্মী প্রসাদ নিরাউলা এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে নিরাউলা জানান, গিরং বন্দর দিয়ে কৈলাস পর্বত ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া নেপালি তীর্থযাত্রীদের নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়েছে। লাসাস্থ নেপালি কনস্যুলেট জেনারেল এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের যৌথ উদ্যোগে তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, তীর্থযাত্রীরা পরবর্তীতে বিকল্প সীমান্ত রুট দিয়ে নেপালে ফিরে আসবেন। একই সঙ্গে গিরং বন্দর দিয়ে চীনে প্রবেশকারী তীর্থযাত্রীদের সঠিক তথ্য সংগ্রহে দুই দেশ যৌথভাবে কাজ করছে।

দুযোর্গ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমে দুই দেশের সফল সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে লক্ষ্মী প্রসাদ নিরাউলা আশা প্রকাশ করেন, দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজ ও পরবর্তী সহায়তায় নেপাল ও চীন ভবিষ্যতেও অত্যন্ত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে যাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.