Wednesday, August 19, 2026
Live

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা প্রাদুর্ভাব আঞ্চলিক অর্থনীতিকে প্রভাবিত করবে: জাতিসংঘ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা প্রাদুর্ভাব আঞ্চলিক অর্থনীতিকে প্রভাবিত করবে: জাতিসংঘ

জুলাই ১: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা দ্রুত ছড়িয়ে পড়ছে, যা এতদঞ্চলে ব্যাপক নেতিবাচক আর্থ-সামাজিক প্রভাব ফেলতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি যৌথ প্রকাশিত এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করা হয়।

একই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা আঞ্চলিক কার্যালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে সৃষ্ট ইবোলার বর্তমান প্রাদুর্ভাবটি ‘সক্রিয়’ রয়েছে। এই প্রাদুর্ভাবটি এখনও দেশটির অনেক অংশে ছড়িয়ে পড়ছে এবং এর বিস্তার দ্রুত থামানোর জন্য সামগ্রিক প্রতিক্রিয়া ‘এখনও প্রয়োজনীয় স্তরের নিচে’ রয়েছে।

আর, কিনশাসায় প্রকাশিত ইউএনডিপি-র একটি মূল্যায়ন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা প্রাদুর্ভাব একটি সুদূরপ্রসারী আর্থ-সামাজিক সংকট সৃষ্টি করছে, যা ৯৮.৫ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। যদি এই প্রাদুর্ভাবের প্রভাব আরও খারাপ হয়, তবে আফ্রিকার অর্থনীতিতে ৩.৬ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.