Sunday, May 17, 2026
Live

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহযোগিতাকেই প্রাধান্য দিতে হবে: বিশেষজ্ঞের অভিমত

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহযোগিতাকেই প্রাধান্য দিতে হবে: বিশেষজ্ঞের অভিমত

চায়না ফরেন অ্যাফেয়ার্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক গবেষণালয়ের অধ্যাপক লি হাই তোং সম্প্রতি এক প্রবন্ধে লিখেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল রাখতে হলে সহযোগিতাকেই প্রাধান্য দিতে হবে।

প্রবন্ধে তিনি বলেন, বর্তমান অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে দুই দেশের মধ্যে রয়েছে ব্যাপক অভিন্ন স্বার্থ এবং সহযোগিতার সম্ভাবনা। জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত মাদকপাচার, জনস্বাস্থ্য সংকট, এবং পারমাণবিক অস্ত্র বিস্তারসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ, মানবজাতির স্বাস্থ্য ও পৃথিবীর পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করছে। এসব সমস্যা সমাধানে চীন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল বিষয় পারস্পরিক লাভ ও যৌথ সাফল্য এবং প্রতিযোগিতার বদলে সহযোগিতা হলে, উভয় দেশ ও আন্তর্জাতিক সমাজ উপকৃত হবে।

তিনি লেখেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, তবে সেই প্রতিযোগিতা অবশ্যই সীমার মধ্যে থাকতে হবে; তবেই সম্পর্ক স্থিতিশীল থাকবে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে-কোনো ধরনের ক্ষতিকর প্রতিযোগিতা, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য অপূরণীয় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই, উভয় পক্ষের উচিত সুস্থ প্রতিযোগিতার ধারণা প্রতিষ্ঠা করা, যাতে প্রতিযোগিতা উভয়ের অগ্রগতি নিশ্চিত করে, সংঘাতের দিকে না-ঠেলে দেয়। এটিই হবে বিশ্বের প্রতি দায়িত্বশীল মনোভাব।

অধ্যাপক লি হাই তোং তার প্রবন্ধে বলেন, দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। এসব মতপার্থক্যকে সময়মতো ও যৌক্তিকভাবে নিয়ন্ত্রণ ও সমাধান করা অনেক বেশি জরুরি। দুই দেশের জনগণের প্রতি দায়িত্বশীল অবস্থান থেকে, গত এক বছরে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনৈতিক দল সাত দফা আনুষ্ঠানিক আলোচনা করেছে, যাতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের সম্পর্কের “স্থিতিশীলতার ভিত্তি” ও “সংযোগের সেতু” হিসেবে কার্যকর থাকে। এটি মতপার্থক্য মোকাবিলায় দুই দেশের জন্য একটি জীবন্ত উদাহরণ সৃষ্টি করেছে। যতদিন উভয় পক্ষ আন্তরিকতার সঙ্গে মতভেদ নিয়ন্ত্রণে রাখবে, ততদিন মতপার্থক্য নিরসনের প্রক্রিয়াই সহযোগিতা বৃদ্ধির ফল বয়ে আনবে।

তিনি আরও লেখেন, শান্তিপূর্ণ সম্পর্কই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার ভিত্তি। আর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য। তাইওয়ান ইস্যুতে চীন বরাবরই জোর দিয়ে বলে আসছে যে, এটি চীনের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত। “এক-চীননীতি” আন্তর্জাতিক সমাজের ব্যাপক ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি, যা কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে এবং স্পষ্টভাবে তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার বিরোধিতা করে, তবেই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছাবে এবং চীন-যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সম্পর্কের স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হবে। (শিশির/আলিম/আকাশ)

CGTN民调丨四大“坐标”重新校准中美战略稳定

中美元首北京会晤为两国关系确立了“建设性战略稳定关系”的全新定位,即合作为主的积极稳定、竞争有度的良性稳定、分歧可控的常态稳定、和平可期的持久稳定。CGTN近日面向全球网友发起的民意调查显示,87%的受访者认为中美关系应是相互成就、共同繁荣,而非你输我赢、零和博弈;71.6%的受访者指出,中美“建设性战略稳定”为动荡世界持续注入稳定预期,是确保世界持久稳定的重要前提。这些结论反映出国际社会的普遍期待与广泛共识,校准中美关系是大国应尽的责任。

稳定中美关系必须以合作为主基调。在变乱交织的当今世界,中美两国间拥有广泛共同利益和广阔合作空间。当前全球性挑战日益严峻,气候变化、跨境毒品走私、公共卫生危机、核扩散等问题严重困扰着人类健康和地球生态环境。这些问题的解决离不开中美之间的密切合作。中美关系的本质是互利共赢,以合作而非竞争来界定中美关系,中美双方及国际社会才会普遍受益。

中美之间存在竞争,但竞争要有度,中美关系才能有稳定性。作为两个拥有核武器大国和联合国安理会常任理事国,中美之间任何恶性竞争,都必然导致全球经济和安全形势出现难以挽救的灾难。中美双方要确立良性竞争观念,确保竞争推进彼此共同进步,而非迈向深渊,这是对世界负责的态度。

中美之间在各自看重的重大议题上存在分歧,及时合理管控和化解分歧,而非放任分歧的加深,是稳定中美关系的迫切需要。基于对两国人民负责的立场,在过去一年中,中美经贸团队已进行了七轮正式磋商,确保经贸在中美关系中所具有的稳定器和粘合剂的功能始终不会改变。这为中美双方处理彼此之间分歧树立了一个生动的榜样。只要双方保持管控好分歧的诚意,化解分歧的过程必然带来增进双方合作的结果。

和平的关系才具有持久稳定性,中美关系尤其如此。在台湾问题上,我们强调其事关中国核心利益,一个中国原则是国际社会普遍共识和国际关系基本原则,不容破坏。“台独”分裂势力试图通过挑动中美冲突达成其谋独野心,美方只有停止对台军售,明确反对台独立场,才能向“台独”分裂势力发出清晰无误的信号,确保中美和平关系稳定性和长久性。

(作者系外交学院国际关系研究所教授李海东)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.