Tuesday, July 21, 2026
Live

দুর্নীতি ও অসদাচরণ দমনে জোর দিলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা লি সি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুর্নীতি ও অসদাচরণ দমনে জোর দিলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা লি সি

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা লি সি জনজীবনে সরাসরি প্রভাব ফেলা অসদাচরণ ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের বাস্তব উপকার নিশ্চিত করে দলের প্রতি জনসমর্থন আরও সুদৃঢ় করতে হবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা সফরকালে লি সি এ আহ্বান জানান। তিনি সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসির কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সচিব।

সফরকালে তিনি স্থানীয় একটি কমিউনিটি ও গ্রাম পরিদর্শন করেন। সেখানে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের কর্মপদ্ধতির উন্নয়ন, দলীয় শৃঙ্খলা জোরদার এবং দুর্নীতি দমনে তাদের মতামত শোনেন।

চায়না ছাংআন অটোমোবাইল গ্রুপের একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিল্পপার্ক পরিদর্শনের সময় লি সি বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দলীয় শৃঙ্খলা, সততা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত হয়।

এছাড়া তিনি সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল' পরিদর্শন করেন। সেখানে তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কঠোর ও পূর্ণাঙ্গ দলীয় শাসন আরও গভীর করার পাশাপাশি শৃঙ্খলা পরিদর্শন ও তদারকিকে একটি একাডেমিক শাখা হিসেবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

স্থানীয় দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে লি সি বলেন, প্রশাসনিক কর্মদক্ষতা নিয়ে ভুল ধারণা ও অনুপযুক্ত দৃষ্টিভঙ্গি প্রতিরোধ এবং সংশোধনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে রাজনৈতিক তদারকি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.