Friday, June 5, 2026
Live

সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুল পরিদর্শন করলেন লাওসের প্রেসিডেন্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুল পরিদর্শন করলেন লাওসের প্রেসিডেন্ট

লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসৌলিথ, বৃহস্পতিবার বিকেলে, সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুল (জাতীয় প্রশাসন একাডেমি) পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

২০০০ সালে তিনি এখানে মাসব্যাপী লেখাপড়া করেছিলেন। পরিদর্শনকালে, তিনি তাঁর আগের শিক্ষকদের সাথেও দেখা করেন।

এ সময় তিনি বলেন, স্কুলে পড়াশোনার সময়, শিক্ষকরা প্রত্যেকবার স্পষ্টভাবে তাঁর প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাঁরা শুধু চীনের অভিজ্ঞতা ভাগাভাগি করেননি, বরং বিস্তারিতভাবে চীনের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছিলেন। পাশাপাশি, শিক্ষকরা পার্টি ও দেশের উন্নয়নের পথের সমস্যাও ভাগাভাগি করেছিলেন। এটি দু’দেশের পারস্পরিক আস্থা এবং অভিন্ন আকাঙ্ক্ষা ভাগ করে নেওয়ার সাম্যবাদী চেতনার মূর্ত প্রতীক। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে দু’পক্ষের পার্টি স্কুলের বিনিময় ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে।

থংলুন বলেন, চীন ও লাওস নদী ও পর্বত দ্বারা সংযুক্ত এবং প্রাচীনকাল থেকেই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বহু বার চীন সফর করেছেন এবং চীনের যুগান্তকারী উন্নয়ন ও পরিবর্তনের সাক্ষী। চলতি বছর চীন ও লাওসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী এবং ‘চীন লাওস মৈত্রী বর্ষ’। থংলুন এবারের সফরকে কাজে লাগিয়ে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক থেকে আরও বেশি সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.