Tuesday, June 30, 2026
Live

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ প্রদান করবেন প্রেসিডেন্ট সি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত এক সমাবেশে পার্টির সর্বোচ্চ সম্মাননা ‘১ জুলাই পদক’ আদর্শ সদস্যদের হাতে তুলে দেবেন সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং।

চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, বেইজিংয়ের মহাগণভবনে সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণও দেবেন।

চীনের কমিউনিস্ট পার্টি ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত বুধবারের সমাবেশে দেশজুড়ে পার্টির সদস্য, কর্মী এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোকেও সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানটি চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়ানেট-এ সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে পিপলস ডট সিএন, সিসিটিভি ডটকম এবং চায়না ডটকম ডট সিএন-সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমের ওয়েবসাইটে প্রচার করা হবে। এছাড়া পিপলস ডেইলি, সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না সেন্ট্রাল টেলিভিশন পরিচালিত মোবাইল অ্যাপেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.