জুন ১৩: কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল গতকাল (শুক্রবার) বলেছেন, যুক্তরাষ্ট্রের চরম চাপ ঠেকাতে, প্রতিরক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, বৈদেশিক উন্মুক্তকরণ এবং জ্বালানিসম্পদ রূপান্তরসহ বিভিন্ন খাতে প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করবে তাঁর দেশ।
তিনি জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রতিরক্ষার প্রস্তুতি নেওয়া এবং ‘২০২৬ সালের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা’ বাস্তবায়ন করা। কিউবান সরকার অর্থনীতির ২০টিরও বেশি রূপান্তর প্রক্রিয়া নিয়ে গবেষণা করছে।
দেশের অর্থনীতির পরিস্থিতি তুলে ধরে কানেল বলেন, নবায়নযোগ্য শক্তির প্রয়োগ সম্প্রসারণ করতে হবে; রাসায়নিক ও তেলের ওপর বিদ্যুত্ উত্পাদনের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে; নতুন ব্যবসাপদ্ধতিতে রিয়েল এস্টেট ও পর্যটন শিল্প উন্নত করতে হবে; গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে; শুল্কব্যবস্থায় ইভি গাড়ির আমদানিকে সমর্থন দেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘকাল ধরে কিউবার ওপর অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি বছর ভেনেজুয়েলা এবং ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর, কিউবার বিরুদ্ধে নতুন দফা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (সুবর্ণা/আলিম/আকাশ)