জুলাই ৩: আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের পরিচালক জঁ কাসেয়া, গতকাল (বৃহস্পতিবার) গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসায় বলেছেন, চলতি দফা ইবোলা মহামারীটি ‘অত্যন্ত গুরুতর’। এতে নিশ্চিত আক্রান্তের ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।
গণতান্ত্রিক কঙ্গোর সরকার কর্তৃক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে ইবোলা ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত ১ হাজার ৪৬০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৪৭ জন মারা গেছেন, ৫৯৫ জন আইসোলেশনে বা চিকিত্সাধীন আছেন। আর, আক্রান্তদের মধ্যে ২১৩ জন সুস্থ হয়েছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী রজার কাম্বা বৃহস্পতিবার মনোক্লোনাল অ্যান্টিবডির ক্লিনিক্যাল ট্রায়ালকে উত্সাহিত করার এবং বেন্দিবুজিও ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর টিকা নিয়ে গবেষণা করার আহ্বান জানান।
সিএমজি বাংলা