Tuesday, May 19, 2026
Live

পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন বাতিল: নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে পুনরায় উদ্বেগ

পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন বাতিল: নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে পুনরায় উদ্বেগ

মে ১৯: সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর চলতি মাসে পোল্যান্ডে চার হাজারেরও বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করেছে। এই পদক্ষেপটি মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির স্থিতিশীলতা নিয়ে ইউরোপে পুনরায় উদ্বেগ সৃষ্টি করেছে।

পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সৈন্যের পর্যায়ক্রমিক মোতায়েন আকস্মিকভাবে বাতিল করার বিষয়টি পোল্যান্ড এবং সমগ্র ইউরোপে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিগত কয়েক বছর ধরে পোল্যান্ড ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম একনিষ্ঠ মিত্র। দেশটি তার জিডিপির প্রায় ৫ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে, বিপুল পরিমাণে মার্কিন অস্ত্র ক্রয় করেছে এবং নিজেদের ভূখণ্ডে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা বাড়ানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়েছে। তাই এই মোতায়েন পরিকল্পনার সাময়িক স্থগিতাদেশ পোল্যান্ডের জন্য শুধুমাত্র সামরিক ব্যবস্থার পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্য বহন করে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেছেন, যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে আশ্বস্ত করেছে যে, এই সিদ্ধান্ত তাদের নিরাপত্তাকে দুর্বল করবে না। তবুও যুক্তরাষ্ট্র আগের মতো নির্ভরযোগ্য আছে কি না, তা নিয়ে পোল্যান্ডের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তীব্রতর হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা আগামী মাসগুলোতে জার্মানি থেকে প্রায় পাঁচ হাজার সেনা প্রত্যাহার করবে। ইউরোপীয় গণমাধ্যমগুলো মনে করে, এই দুটি পদক্ষেপকে একত্রে বিবেচনা করলে এটি ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামরিক উপস্থিতির বিষয়টি পুনর্বিবেচনা করছে।

(রুবি/তৌহিদ/লাবণ্য)

美国取消向波兰部署四千余名士兵 美安全承诺再引担忧

近日,美国国防部突然取消本月向波兰部署一支4000多人美军部队的计划。这一动作引发欧洲对美国安全承诺稳定性的担忧。

美国突然取消向波兰轮换部署4000名士兵,这一决定在波兰乃至整个欧洲引发了不小的震动。过去几年,波兰一直是美国在欧洲最坚定的盟友之一,不仅军费支出接近国内生产总值的5%,还大量采购美国武器,并积极争取更多美军驻扎。因此,这次部署计划被临时叫停,对波兰来说不仅是军事安排上的变化,更具有明显的政治象征意义。

波兰总理图斯克虽然表示,美方已保证这一决定不会削弱波兰安全,但在波兰公共媒体和社交平台上,关于“美国是否仍然像过去那样可靠”的讨论明显升温。更重要的是,这并不是孤立事件。就在几周前,美国宣布将在未来数月内从德国撤出约5000名士兵。欧洲媒体普遍认为,将这两个动作连起来看,意味着美国正在重新评估其在欧洲的军事存在。

从欧洲的角度看,问题并不仅仅在于少了几千名士兵,而在于美国战略重心是否正在发生变化。随着美国更加关注印太、中东等问题,欧洲越来越意识到,传统的跨大西洋安全关系虽然仍在,但确定性正在下降。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.