Monday, June 29, 2026
Live

চীন সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য, ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ স্নাতক প্রোগ্রাম চুক্তি

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
উত্তর কোরিয়ায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন সি চিন পিং

জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: পাঁচ দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে চীনের ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা ভাষায় যৌথ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রাম পরিচালনা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৬ জুন চীনের ইয়ুননান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের বাংলা বিভাগের শিক্ষার্থীদের বাংলা ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা উন্নয়নে একাডেমিক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ের বাংলা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠদান কার্যক্রমে যৌথভাবে কাজ করবে।

এছাড়া, ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যয়নের সুযোগ পাবেন। তাদের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাপনী সনদ প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি।

চীন সফরের অংশ হিসেবে উপাচার্য ইয়ুননান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে অংশ নেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক শতাব্দীর পর শতাব্দীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের ভিত্তিতে গড়ে উঠেছে, যা পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষা দুই দেশের জনগণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। শিক্ষা শুধু জ্ঞান বিনিময়ের মাধ্যম নয়, বরং পারস্পরিক বোঝাপড়া, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তোলার অন্যতম ভিত্তি।

উপাচার্যের মতে, ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচি এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের একসঙ্গে শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বিকাশের সুযোগ সৃষ্টি করছে।

সফরকালে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক একাডেমিক সহযোগিতা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

চীন সফর শেষে শনিবার তিনি দেশে ফেরেন।

নাহার/আজাদ

তথ্য ও ছবি- ঢাকা বিশ্ববিদ্যালয়

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.